টিএসসিতে ‘কনসার্ট ফর নেপাল’
নিজস্ব প্রতিবেদক
কাঁদছে নেপাল, কাঁদছে মানবতা। স্মরণকালের ভয়াবহতম এ ভূমিকম্পে ১৫ হাজার লোকের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে । ইতিমধ্যে মৃতের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে।
আজ শনিবার বিকেল থেকে টিএসসির সামনে খোলা মাঠে আয়োজন করা হয়েছে দু’দিনব্যাপী ‘কনসার্ট ফর নেপাল’।
হিমালয় কন্যা নেপালের অসহায় মানুষের পাশে দাঁড়াতে সচেষ্ট হয়েছে বাংলাদেশসহ পৃথিবীর বহু দেশ ও আন্তর্জাতিক সংস্থা।
‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ লালনের এই মরমী গানের শিরোনামটিকে সামনে রেখে আর্তমানবতার সেবায় দুই দিন বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এ কনসার্ট।
কনসার্টটি মূলত সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরাই আয়োজন করছে। এ কনসার্ট থেকে সংগৃহিত অর্থ বাংলাদেশে নেপাল দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে সেদেশে অর্থ অথবা ত্রাণ আকারে পাঠানো হবে।
প্রতিক্ষণ/এডি/নুর
























