রাবি শিক্ষক সরওয়ার জাহান আর নেই

প্রকাশঃ মে ২, ২০১৫ সময়ঃ ৩:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫৩ অপরাহ্ণ

রাবি প্রতিনিধি, প্রতিক্ষণ ডটকম:

Sarowar-Jahanরাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের প্রফেসর ড. মো. সরওয়ার জাহান (৬৩) আর নেই (ইন্না…রাজিউন)।

শনিবার সকাল ৮টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র ও দুই কন্যা রেখে গেছেন। তিনি ইনস্টিটিউটের পরিচালকসহ অন্যান্য কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

শনিবার বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের নামাজে জানাযা শেষে স্থানীয় খোজাপুর গোরস্থানে তাঁকে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন ও উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান গভীর শোক প্রকাশ করেছেন।

তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে মরহুমের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, প্রফেসর ড. সরওয়ার জাহান ১৯৫২ সালে ২৩ আগস্ট বগুড়া জেলার সোনাতলা উপজেলায় জন্মগ্রহণ করেন।

প্রতিক্ষণ/এডি/রাশেদ রিন্টু/আরেফিন

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G