বেগম রোকেয়ায় ভর্তি পরীক্ষা মঙ্গল-বুধ
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা।
সোমবার বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ৫ মে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় এ ইউনিট, দুপুর সাড়ে ১২টায় বি ইউনিট ও বিকেল সাড়ে ৩টায় সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ৬ মে বুধবার সকাল সাড়ে ৯টায় ডি ইউনিট, দুপুর সাড়ে ১২টায় ই ইউনিট ও বিকেল সাড়ে ৩টায় এফ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় ভেন্যুসহ নগরীর ২০টি ভেন্যুতে (শিক্ষা প্রতিষ্ঠানে) এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীর আসন বিন্যাসসহ যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে ( www.admission2014.brur.ac.bd ) পাওয়া যাবে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে নানা আন্দোলন, সংগ্রাম ও অস্থিতিশীল পরিস্থিতির কারনে পরীক্ষার তারিখ কয়েক দফা পেছানো হয়।
প্রতিক্ষণ/এডি/আবিদ
























