প্রশ্নপত্র ফাঁস, ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ-আহত ৫

প্রকাশঃ মে ৫, ২০১৫ সময়ঃ ৬:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪৫ অপরাহ্ণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

begum_rokeya_university_126184বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রলীগের এক নেতাসহ আহত হয়েছেন ৫ জন ।

আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে পরীক্ষা শুরুর হওয়ার আধঘণ্টা আগে এ সংঘর্ষ হয়।

আহতদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুলের হাতের কব্জি কেটে গেছে। অপর আহতরা হলেন- ছাত্রলীগ সমর্থক আরিফ, সুমন, শাকিল ও নয়ন।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান শিশির প্রতিক্ষনের কাছে অভিযোগ করে বলেন, ‘বহিষ্কৃত ছাত্রলীগ নেতা হাদিউজ্জামান হাদি ও তার গ্রুপের ছেলেরা প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা চালায়। এতে বাধা দিলে হাদি গ্রুপের লোকজন তাদের ওপর হামলা করে। এতে ছাত্রলীগ নেতা রাকিবের ডান হাতের কব্জি কেটে যায়’।

এঘটনায় তিনি নিন্দা প্রকাশ করে প্রশ্নপত্র ফাঁসের চেষ্টায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শাহিনুর রহমান জানান, ‘প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি সম্পর্কে ভর্তি পরীক্ষা কমিটিসহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কেউই নিশ্চিত নয়। অথচ কে বা কারা প্রশ্নপত্র ফাঁসের ধোয়াশা ছড়িয়ে দ্বন্দ্বে জড়াচ্ছে।

এসময় তিনি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, ‘পরীক্ষা নিয়ম অনুযায়ী চলছে এবং চলবে। বর্তমানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই স্বাভাবিক পরিবেশ রয়েছে।’

এদিকে সংঘর্ষের পরপরই ক্যাম্পাসসহ ও আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এখন পর্যন্ত সংঘর্ষের ঘটনায় কাউকে আটক করা হয়নি।

প্রতিক্ষণ/এডি/রাশেদ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G