বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ

প্রকাশঃ মে ৫, ২০১৫ সময়ঃ ৮:২৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২৪ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম

cuetবাংলাদেশ বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ চট্টগ্রাম কেন্দ্রের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ হারুন।

তিনি বলেন, এর ফলে ব্যাপক প্রাণহানির আশঙ্কা তো রয়েছেই, সেই সাথে ৬০০ কোটি ডলারের ক্ষতির মুখে পড়বে দেশ।

আজ সন্ধ্যায় আইইবি চট্টগ্রাম কেন্দ্র আয়োজিত ‘আর্থকোয়াক রিস্ক ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হারুন বলেন, বিশেষজ্ঞদের মতে, ভারত-মিয়ানমার ও বাংলাদেশ অংশের ভূতাত্ত্বিক প্লেটটি এখনো সক্রিয় এবং তা ক্রমে অগ্রসর হচ্ছে। বুয়েটের গবেষণায় দেখা যায়, ময়মনসিংহের হালুয়াঘাট, রাজশাহীর তানোর, কুমিল্লা, চট্টগ্রামের ডুবরী, সীতাকুন্ড, সিলেটের শাহজীবাজার ও রাঙামাটির বরকলে আটটি ভূতাত্ত্বিক চ্যুতি বা ফল্ট জোন সচল অবস্থায় রয়েছে।

বিশ্বব্যাংক ও ইউএনডিপির সহায়তায় বুয়েটের গত বছরের গবেষণায়ও বড় ধরনের ভূমিকম্প ঝুঁকির কথা উল্লেখ রয়েছে। তাই ভূমিকম্প রোধে উদ্যোগে ধীরগতির পরিহার করে এখনই গড়ে তোলা প্রয়োজন সমন্বিত পরিকল্পনা।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, ভূমিকম্প কখনো মানুষ মারে না, মানুষ মারে অপরিকল্পিত নির্মাণ। বাংলাদেশ হলো প্রাকৃতিক দুর্যোগের মেগা শপিংমল। আমরা সব সময় ভূমিকম্পের ঝুঁকির মধ্যে আছি, ভবিষ্যতেও থাকবো। তবে আমরা যেটি করতে পারি সেটি হলো ঝুঁকি কমিয়ে দেয়া। এজন্য স্থাপনা নির্মাণে অধিক সচেতন হতে হবে।

সেমিনারে সভাপতিত্ব করেন,ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, বাংলাদেশ চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মানজারে খুরশীদ আলম।
নয়ার্স ইন্সটিটিউশন, বাংলাদেশ চট্টগ্রাম কেন্দ্রের সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে চুয়েটের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ রফিকুল আলমসহ সংশ্লিস্টক্ষেত্রসমূহের বিশেষজ্ঞ, শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রতিক্ষণ/এডি/আরেফিন

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G