সালমানের ৫ বছরের কারাদণ্ড

প্রকাশঃ মে ৬, ২০১৫ সময়ঃ ৩:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৫ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক :

Salman-Khanগাড়ি চাপা দিয়ে মানুষ হত্যা মামলায় বলিউড অভিনেতা সালমান খানের পাঁচ বছর কারাদণ্ড দিয়েছে মুম্বাইয়ের একটি আদালত।

দোষী সাব্যস্ত হওয়ায় বুধবার দুপুরে আদালত তাঁকে এ দণ্ড দেয়। দীর্ঘ এক যুগের বেশি সময় পর আজ এ মামলার রায় ও দণ্ড ঘোষণা করা হলো।

২০০২ সালের ২৮ সেপ্টেম্বর ভোররাতে সালমানের টয়োটা ল্যান্ডক্রুজার গাড়ির চাপায় একজন নিহত হন। আহত হন ফুটপাতে ঘুমিয়ে থাকা আরও চারজন। সালমানের বিরুদ্ধে অভিযোগ, মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

শুনানি শেষে শাস্তি ঘোষণা করেন আদালত। তাঁকে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। জামিন পেতে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন সালমানের আইনজীবী।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G