হাবিপ্রবি প্রফেসর রফিকুলের মৃত্যুতে শোকসভা

প্রকাশঃ মে ৭, ২০১৫ সময়ঃ ১০:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:২৫ অপরাহ্ণ

হাবিপ্রবি প্রতিনিধি, প্রতিক্ষণ ডটকম

rafikহাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন, প্রাক্তন রেজিস্ট্রার ও রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুল ইসলাম মাহমুদের মৃত্যুতে বৃহস্পতিবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিনের সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন-কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. আনিস খান, বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্রাজুয়েট অনুষদের ডিন প্রফেসর ড. বলরাম রায়, প্রফেসর মো. মিজানুর রহমান, প্রফেসর ড. শাহাদৎ হোসেন খান, প্রফেসর ড. মো. ফজলুল হক, প্রফেসর ড. মো. সাইফুর রহমান, প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার, প্রফেসর ড. মামুনুর রশীদ, প্রফেসর ড. জাহিদুল ইসলাম, প্রফেসর ড. হাসান ফুয়াদ এলতাজ, ড. মো. সাজ্জাত হোসেন।

ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন প্রফেসর রফিকুল ইসলামের স্মৃতিচারণ করে বলেন, প্রফেসর রফিকুল ইসলাম আপন আলোয়  উদ্ভাসিত একজন মানুষ ছিলেন। তিনি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ও এর উন্নয়নে নিরলসভাবে কাজ করে গেছেন।

অনুষ্ঠান সঞ্চালনা ও প্রয়াতের জীবনের ওপর সংক্ষিপ্ত বর্ণনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নজিবুর রহমান।

শোকসভায় তার আকস্মিক মৃত্যুতে গভীর শোক জানিয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা  করে বিশেষ দোয়া করা হয়।

প্রতিক্ষণ/এডি/রুবলে/আরেফিন

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G