ইবিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

প্রকাশঃ মে ৮, ২০১৫ সময়ঃ ৯:৫৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৯ অপরাহ্ণ

ibiকুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভাড়া করা বেসরকারী একটি বাসের ড্রাইভার-হেলপারকে ছাত্রলীগ কর্তৃক মারধরের প্রতিবাদে অনিদির্ষ্টকালেরর পরিবহন ধর্মঘট ডেকেছে বেসরকারী পরিবহন মালিক সমিতি।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ডায়না চত্বরের এলাকায় এ মারধরের ঘটনায় গাড়ীর চালক হবিবার রহমান ও হেলপার মেহেদী হাসান আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাড়াকরা গাড়িতে বাহিরের একজন যাত্রী উঠানোকে কেন্দ্র করে ছাত্রলীগ কর্মী ব্যাবস্থপনা বিভাগের ছাত্র সজলের সাথে বাসের ড্রাইভার ও হেলপারের কথা কাটাকাটির হয়। পরে গাড়ীটি বিশ্ববিদ্যালয়ে এসে পৌছালে কথা কাটাকাটির জের ধরে সজল তাদের মারধোর করে। এতে বাসের হেলপার মেহেদী ডান চোখে আঘাত পায়।

ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে বাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দেয় ক্যাম্পাসে বাস সরবরাহকারী প্রতিষ্ঠান। কুষ্টিয়া ও ঝিনাইদহ শহর থেকে বৃহস্পতিবার বিকালের জন্য নির্ধারিত কোনো বাস ক্যাম্পাসের উদ্দেশ্যে আসেনি।

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর বিশ্বদ্যিালয়ের এক ছাত্র নিহতের পর গাড়ীতে অগ্নিসংযোগ ও ভাংচুরের নেতৃত্ব দেয় এ সজল। তার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনেও হামলা চালানো হয়। এসময় পুলিশ তাকে পিটিয়ে পা ভেঙ্গে দেয়।

প্রতিক্ষণ/এডি/নাদিম

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G