ময়মনসিংহে ভাতিজার হাতে চাচা খুন

প্রকাশঃ মে ৯, ২০১৫ সময়ঃ ২:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩৫ অপরাহ্ণ

ময়মনসিংহ প্রতিনিধি:

deadময়মনসিংহে ছুরিকাঘাতে সৌমিত দাস (৩৫) নামে এক ব্যক্তিকে হত্যা করেছে তার ভাতিজা।

গতকাল রাত ২ টার দিকে ময়মনসিংহে কালিবাড়ি বাইলেন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সৌমিত একটি জুয়েলারী দোকানের কারিগর ছিলেন।

এ ঘটনায় পুলিশ শনিবার সকালে ওই ভাতিজাসহ দুইজনকে আটক করেছে। তাদের কাছ থেকে তিনটি ছুরিসহ রূপার গহনা উদ্ধার করা হয়।

পারিবারিক সুত্র জানায়, রাতে শহরের কালিবাড়ি বাইলেনে জুয়েলারী দোকান কারিগর সমীর দের বাসায় চুরি করতে আসে তার ভাতিজা আকাশ দে ও বন্ধু সানি। টের পেয়ে বাধা দিলে সমীর দেকে উপুর্যপরি ছুরিকাঘাত করলে সে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।

ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার ওসি আবু মো. ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিক্ষণ/এডি/রাসেল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G