হুথি হামলায় দুই বাংলাদেশি নিহত

প্রকাশঃ মে ১১, ২০১৫ সময়ঃ ৭:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১১ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

soudiসৌদি আরবে হুথি বিদ্রোহীদের মর্টার শেলের আঘাতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

নিহতরা হলেন-কুমিল্লার বড়ুরা উপজেলার মো. মিজান ও বরগুণার পাথরঘাটার আব্দুল জলিল।

পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার বিকেলে গণমাধ্যমে বার্তা পাঠিয়ে এই তথ্য জানিয়েছে।

নিহত মিজান কুমিল্লা জেলার বড়ুরা থানার বাতশার গ্রামের মফিজের ছেলে এবং আব্দুল জলিলের বাবা বরগুনা জেলার পাথরঘাটা থানার লেমুয়া গ্রামের আব্দুল আজিজ।

তবে চলতি মাসের ৫ ও ৬ তারিখে দক্ষিণ পূর্বাঞ্চলের নাজরানে ও ইয়েমেনে আলদা আলাদা হামলায় তারা মারা যান। এ সময় দুজনই কর্মস্থলে ছিলেন।

এরইমধ্যে সৌদিআরবে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কথা বলেছেন, নিহতদের চাকুরীদাতাদের সাথেও। মরদেহ দুটি নাজরানের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

নিহতদের চাকুরীদাতারা যাতে, ক্ষতিপূরণসহ মরদেহগুলো দ্রুত দেশে ফেরত পাঠায়, সেই ব্যবস্থা নিতেও দূতাবাস কর্মকর্তারা কাজ করছেন।

প্রতিক্ষণ/এডি/জেসমিন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G