ময়মনসিংহে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রকাশঃ মে ১১, ২০১৫ সময়ঃ ৮:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৯ অপরাহ্ণ

ময়মনসিংহ প্রতিনিধি, প্রতিক্ষণ ডটকম:

mymenবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলার চার্জশীট দাখিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে  ময়মনসিংহ জেলা ছাত্রদল।

সোমবার দুপুরে বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন জায়গা প্রদিক্ষণ করে নতুন বাজার কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে  শেষ হয়।

জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক সামসুল আলম উজ্জলের সভাপতিত্বে ও  রাসেল চৌধুরীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, সাংগঠনিক সম্পাদক  আলমগির মাহামুদ আলম, শহর সাধারন সম্পাদক অধ্যাপক শেখ আমজাদ আলী, শহর সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল আলম ও অন্যান্য নেতৃবৃন্দ।

বিক্ষোভ  সমাবেশে বক্তারা বলেন, আইনের শাসন ও মত প্রকাশের স্বাধীনতাকে সরকার হরণ করেছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরকার নির্যাতনের হাতিয়ার  হিসেবে ব্যবহার করেছে।

মিথ্যা মামলা দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন থেকে বিরত রাখা যাবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।

প্রতিক্ষণ/এডি/রাসেল/আরেফিন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G