ছাত্র ধর্মঘট চলছে

প্রকাশঃ মে ১২, ২০১৫ সময়ঃ ১:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

bangladesh-chatro-unionপয়লা বৈশাখে যৌন নিপীড়ন ও রোববার ছাত্র ইউনিয়ন নেতা-কর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সর্বাত্মক ধর্মঘট পালিত হচ্ছে।

মঙ্গলবার সকাল থেকেই ঢাবির বিভিন্ন অনুষদ ও বিভাগের সামনে অবস্থান নেন প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যের নেতাকর্মীরা।

এ সময় কলা ভবন, সমাজ বিজ্ঞান অনুষদ, কার্জন হল, মোকাররম হলসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের ফটকে তালা ঝুলিয়ে দেয় তারা।

ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান তারেক জানান, ঢাবিসহ সারা দেশেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সর্বাত্মক ধর্মঘট পালিত হচ্ছে এর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় আমাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

তিনি বলেন, পয়লা বৈশাখে যৌন নিপীড়নের ঘটনায় জড়িতদের গ্রেফতার, বিচার ও ঢাবি প্রক্টরের পদত্যাগ এবং রোববারের প্রতিবাদ সমাবেশে হামলাকারী পুলিশ সদস্যদের শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

প্রতিক্ষণ/এডি/নুর/সালাহউদ্দিন

আরো সংবাদঃ

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G