রাবিতে শিক্ষাদান প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশঃ মে ১২, ২০১৫ সময়ঃ ২:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৬ অপরাহ্ণ

রাবি প্রতিনিধি :

IMG_20150512_100739রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হাইয়ার এডুকেশন কোয়ালিটি ইনহ্যান্সমেন্ট প্রজেক্ট এর আওতায় লোক প্রশাসন বিভাগের উদ্যোগে তিন দিন ব্যাপী শিক্ষাদান পদ্ধতির ওপর প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সেমিনার কক্ষে সকালে কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ মিজানউদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মুহম্মদ মিজানউদ্দিন বলেন, বর্তমানে আমাদের শিক্ষাদান ও শিক্ষাগ্রহণ কর্মসূচির মধ্যে এক ধরনের সমন্বয়হীনতা রয়েছে। এই সমন্বয়হীনতা শুধু শিক্ষকের জন্য নয়, বরং সামগ্রিক।বর্তমানে ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা এতো বেশি যে, ক্লাসরুমের সকল শিক্ষার্থীর প্রতি শিক্ষক নজর দিতে পারেন না। ফলে শিক্ষার সামগ্রিক মান উন্নয়ন বাধাগ্রস্ত হয়।

তিনি বলেন, এই সকল ক্ষেত্রে যদি সুশাসন ও সুব্যবস্থা নিশ্চিত এবং এর সুষ্ঠু প্রয়োগ করা যায় তাহলে খুব সহজেই বাংলাদেশ একটি উন্নত দেশ হিসেবে মাথা তুলে দাঁড়াবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর নীলুফার সুলতানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. পারভেজ আজহারুল হক।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G