সালাহউদ্দিন নিখোঁজ, বিএনপির মিথ্যাচার

প্রকাশঃ মে ১২, ২০১৫ সময়ঃ ৬:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

nasimস্ত্রীর সঙ্গে ফোনালাপই প্রমাণ করে সালাহউদ্দিন আহমেদের নিখোঁজ হওয়া নিয়ে বিএনপি এতো দিন মিথ্যাচার করেছে এমন মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

মঙ্গলবার আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে তিনি একথা বলেন।

নাসিম বলেন, ‘বেগম জিয়া বললেন সালাহউদ্দিন র‍্যাবের কাছে আছে। এখন তার স্ত্রী বলছেন মেঘালয়ে আছেন। এখন প্রকাশ পেয়েছে, তিনি নিজেই কোথাও গেছেন।’

তিনি বলেন, সালাহউদ্দিনের গুমের বিষয়ে বিএনপি দেশবাসীকে বিভ্রান্ত করতে চেয়েছিল। কিন্তু গণমাধ্যমে প্রকাশিত এসব খবরের পর  বিএনপির মিথ্যাচার প্রমাণ হয়েছে।

উল্লেখ্য, এর আগে দীর্ঘ ৬৩ দিন পর বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদের সঙ্গে ফোনে কথা হয়েছে বলে দাবি করেন তার স্ত্রী হাসিনা আহমেদ।

প্রতিক্ষণ/এডি/রাসেল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G