চ্যানেল আইয়ে নেপালের হলিডে

প্রকাশঃ মে ১২, ২০১৫ সময়ঃ ৮:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪৪ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

holidayভূমিকম্প হওয়ার আগে নেপাল দৃশ্যায়ন হয়েছিলো বাংলাদেশের একটি টেলিফিল্মের। ‘হলিডে’ নামের এই টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন শাহরিয়ার নাজিম জয়।

বুধবার বিকেল ৩টা ০৫ মিনিটে চ্যানেল আইয়ে লাক্স নিবেদিত মাঝদুপুরের টেলিফিল্মে প্রচারিত হবে এটি।

টেলিফিল্মের গল্পে দেখা যাবে, নতুন দম্পত্তি হলিডেতে হানিমুনে যায় রূপের রানীখ্যাত নেপালে। সেখানে গিয়ে নববধুর সঙ্গে দেখা হয় তার রেখে আসা আগের সংসারের স্বামীর সাথে। সে ঘরে তাদের একটি সন্তানও ছিলো। মধুর সময়ের এই অনাকাঙ্খিত ঘটনায় সব যেন ম্লান হয়ে যায়। এরপর কি হয় তা জানতে হলে দেখতে হবে টেলিফিল্ম ‘হলিডে’।

এতে  নবদম্পত্তির চরিত্রে অভিনয় করেছেন কল্যাণ কোরাইয়া ও নমিরা। এছাড়াও অভিনয় করেছেন রুনা খান, শাহাদাত হোসেন, শাহরিয়ার নাজিম জয়।

কল্যাণ কোরাইয়া প্রতিক্ষনকে বলেন, এখানে মুলত দুটি দম্পত্তির হানিমুনে যাওয়া ও তাদের অতীত জীবনের কিছু কাহিনী তুলে ধরা হয়েছে। আর নেপালের কথা আজও মনে পড়ে। চাইলেও ভুলতে পারবো না সেদিনের কথা।

নেপালে ‘হলিডে’র পুরো শুটিং শেষ হলেও ভূমিকম্পের দিন সবেমাত্র  শুটিং শুরু হয়েছিলো ‘হেনা’ নাটকের। যা আমরা করতে পারি নাই। সৌভাগ্যক্রমে জীবন নিয়ে দেশে ফিরে আসি। ‘হলিডে’ প্রচারে সেই ভয়াল মুহুর্তের স্মরণ করিয়ে দিবে।

প্রতিক্ষণ/এডি/এম-আর/আরেফিন

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G