মডেলিংয়ে অথৈ

প্রকাশঃ মে ১৩, ২০১৫ সময়ঃ ১০:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩৫ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

othoiমিজু ক্রিয়েশনের ব্যানারে মডেলিংয়ের জগতে পা রাখছেন মিডিয়ার নতুন মুখ অথৈ খান।

গতকাল মঙ্গলবার ফটো শুটের মাধ্যমেই তিনি প্রথম কাজ শুরু করেন। শ্রীময়ী ফ্যাশন হাউজের গ্রীষ্মকালীন পোষাকের মডেল হয়েছেন।

শীঘ্রই আরো কয়েকটি নতুন কাজ নিয়ে হাজির হবেন তিনি। মিজু ক্রিয়েশনের ব্যানারে কাজের জন্য এখন থেকে আগামী দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সম্ভাবনাময়ী এই  মডেল ও অভিনেত্রী।

অথৈ খান প্রতক্ষিণকে বলেন, ছোটবেলা থেকেই আমার স্বপ্ন মিডিয়ায় প্রতিষ্ঠিত হওয়া। সেই স্বপ্নকে বাস্তবে রুপ দিতেই মিজু ক্রিয়েশনের হয়ে কাজ করছি। ইতিমধ্যে একটি প্রতিষ্ঠিত কোম্পানীর বিজ্ঞাপনচিত্রে কাজের জন্য চুক্তি হয়েছে। সামনে একটি টেলিভিশন নাটকেও কাজের জন্য সব কিছু চূড়ান্ত হয়েছে। সঙ্গত কারণে আগেই ডিরেক্টর ও নাটকের নাম বলতে চাইছি না।

মিজু ক্রিয়েশনের স্বত্বাধিকারী বি ডি মিজু বলেন, নতুনদের নিয়েই আমি বেশি কাজ করে থাকি। এখন যারা পুরোনো তারাও এক সময় নতুন ছিলেন। নতুনদের থেকেই মেধাবীরা বেরিয়ে আসবে। আর তাই এদের সুযোগ করে দিতেই আমার চেষ্টা।

কয়েক বছর ধরেই নিয়মিত বিজ্ঞাপন, ফটোশুট,মিউজিক ভিডিওসহ  নাটক নির্মাণ করে চলছে মিজু ক্রিয়েশন।

প্রতিক্ষণ/এডি/এম-আর/আরেফিন

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G