বিচার বিভাগীয় তদন্ত চায় বিএনপি

প্রকাশঃ মে ১৫, ২০১৫ সময়ঃ ৮:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

emaz-uddinসম্প্রতি সন্ধান পাওয়া বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের নিখোঁজের কারণ এবং শিলংয়ে যাওয়ার বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা চার্জশিট প্রত্যাহার এবং জাতীয় নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবিতে’ আয়োজিত স্বাধীনতা ফোরামের প্রতিবাদী যুব সমাবেশে এসব কথা বলেন তিনি।

ঢাবি’র সাবেক এই ভিসি বলেন, সালাহউদ্দিন আহমেদ এর বিচার বিভাগীয় তদন্ত এখন সময়ের দাবী। তাকে কীভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে, কীভাবে তিনি শিলংয়ে পৌঁছেছেন, কোথায় তাকে ফেলে রাখা হয়েছিল- সব বিষয়গুলো বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে জাতির সামনে তুলে ধরা জরুরি। কারণ তার মতো একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদকে কীভাবে শিলংয়ে ফেলে রাখা হয়েছে, তা মানুষ জানতে চায়।

তিনি আরো বলেন, সরকার দলীয় অনেক মন্ত্রী বলছেন সালাহ উদ্দিন আহমেদ নাকি নিজেই পালিয়েছেন। এগুলো কোনো কথা নয়। এ গুলো হলো কু-কথা। তিনি কেন লুকিয়ে থাকবেন?

আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহর সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ্যাডভোকেট আহমেদ আজম খাঁন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন প্রমুখ।

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G