হেলথ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশঃ মে ১৫, ২০১৫ সময়ঃ ৯:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৬ অপরাহ্ণ

রাবি প্রতিনিধি :

R Uবরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে পাবলিক হেলথ বিষয়ক ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কাজলা ক্যাম্পাসে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

ফার্মেসী বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর আশিক মোসাদ্দিকের সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য দেন উপ-উপাচার্য প্রফেসর ড. নূরুল হোসেন চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান।

সেমিনারে বক্তারা বলেন, অ্যাকাডেমিকভাবে পাবলিক হেলথ বিষয়ে জ্ঞান অর্জনের মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন সম্ভব।

দেশিয় ও আন্তর্জাতিক চাকরির বাজারে ক্রমাগত পাবলিক হেলথ সংশ্লিষ্ট কাজের চাহিদা বাড়ছে। সেই বিষয়টিকে মাথায় রেখে জনস্বাস্থ্য বিষয়ক বিভিন্ন আধুনিক কোর্স ও গবেষণার সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ের এমপিএইচ প্রোগ্রামের যুগোপযোগী পাঠ্যক্রম প্রণয়ন করা হয়েছে।

ফলে শিক্ষার্থীরা পাবলিক হেলথ ডিসিপ্লিনের পাশাপাশি সমাজ ও বিশ্ব সম্পর্কে সম্যক ধারণা লাভ করবে বলে আশাবাদ আয়োজকদের।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G