৪ দেশের রাষ্ট্রদূত কুমুদিনী হাসপাতালে

প্রকাশঃ মে ১৬, ২০১৫ সময়ঃ ৩:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩১ অপরাহ্ণ

টাঙ্গাইল প্রতিনিধি

mirjapur.....2টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহা প্রতিষ্ঠিত কুমুদিনী হাসপাতাল, ভারতেশ্বরী হোমস, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, নার্সিং স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ৪ দেশের রাষ্ট্রদূত ও ডেপুটি হাই কমিশনার।

শনিবার সকাল সোয়া ১০ টার দিকে কানাডা, নরওয়ে, নেদারল্যান্ডের হাই কমিশনের ডেপুটি চিপসহ একটি প্রতিনিধি দল কুমুদিনী ক্যাম্পাসে পৌঁছালে তাদের ফুল দিয়ে স্বাগত জানান ভারতেশ্বরী হোমস, কুমুদিনী নার্সিং স্কুল অ্যান্ড কলেজ ও মেডিকেল কলেজের ছাত্রীরা।

এসময় কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, পরিচালক ভাষা সৈনিক প্রতিভা মুৎসুদ্দি, দানবীর রণদা প্রসাদ সাহার পুত্রবধু শ্রীমতি সাহা ও মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল হালিম উপস্থিত ছিলেন।

ভারতেশ্বরী হোমস পরিদর্শনকালে হোমসের ছাত্রীরা মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করেন। রাষ্ট্রদূতগণ মানব কল্যাণে দানবীর রণদা প্রসাদ সাহা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠাান ও তাদের কর্মকান্ডের ভূয়সী প্রসংশা করেন।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G