পে-স্কেল পুণঃনির্ধারণের দাবি

প্রকাশঃ মে ১৯, ২০১৫ সময়ঃ ৪:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩০ অপরাহ্ণ

রাবি প্রতিনিধি :

rajshahi-university_2প্রস্তাবিত অষ্টম জাতীয় পে-স্কেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন স্কেল পুনঃনির্ধারণের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রেজাউল করিম বলেন, প্রস্তাবিত জাতীয় পে-স্কেলে মন্ত্রিপরিষদ বা মুখ্য সচিব ও সিনিয়র সচিবদের বেতন স্কেল আলাদা করে বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। পদায়িত সচিবদের জন্য নতুন একটি বেতন স্কেল করা হয়েছে। গ্রেড ১০-২০ পর্যন্ত সপ্তম বেতন কাঠামোর তুলনায় দ্বিগুণ করা হয়েছে। কিন্তু ১ম-৯ম ধাপ দ্বিগুণ করা হয়নি। সিলেকশন গ্রেড ও টাইম স্কেল না দেয়ায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের বেতন স্কেল সচিবদের থেকে দুইধাপ নামানো হয়েছে। শিক্ষকদের মূল বেতন সপ্তম বেতন কাঠামো থেকেও এক ধাপ কমিয়ে আনা হয়েছে।

সংবাদ সম্মেলন থেকে শিক্ষকদের জন্য সিলেকশন গ্রেড ও টাইমস্কেল অব্যাহত রাখারও দাবি জানানো হয়।
প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G