নতুন ব্যান্ডে ‘তাহসান’

প্রকাশঃ মে ১৯, ২০১৫ সময়ঃ ৫:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২৬ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

tahsanআবারও নতুন একটি ব্যান্ড দল গঠন করেছেন তাহসান। নতুন ব্যান্ডের নাম ‘তাহসান এন্ড দ্য ব্যান্ড’।

নতুন এই ব্যান্ডের একটি গান আসছে রোজার ঈদে । ইতোমধ্যে গানটির কাজ শুরু হয়েছে। গানের কথা লিখেছেন তাজবীর তাজ।এতে কণ্ঠ দেবেন তাহসান। এ গানটি দিয়েই ‘তাহসান এন্ড দ্য ব্যান্ড’ এর যাত্রা শুরু হচ্ছে। ‘গানটির কাজ প্রায় শেষ পর্যায়ে।

এ ছাড়াও তাহসান এখন ব্যস্ত সময় পার করছেন ঈদের নাটকে অভিনয় নিয়ে।ঈদে ক’টি নাটক প্রকাশিত হচ্ছে তা এখনই জানা যায়নি।

তবে তাহসানের অভিনীত প্রত্যেকটি নাটকেই তার একটি করে গান থাকছে যা তাহসান ভক্তদের জন্য সুখবরই বটে।

উল্লেখ্য,তাহসান ‘ব্ল্যাক’ ব্যান্ড ছেড়েছেন অনেকদিন হলো। এরপর ২০১২ সালে তিনি ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’ নামের একটি ব্যান্ড গঠন করেছিলেন।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G