এলিটার প্রথম অ্যালবাম

প্রকাশঃ মে ২৪, ২০১৫ সময়ঃ ১০:০২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০২ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

অ্যালবামআগামী রোববার ২৪ মে প্রকাশ হতে যাচ্ছে জনপ্রিয় কণ্ঠশিল্পী এলিটা করিমের প্রথম একক অ্যালবাম ‘এলিটা’। রাজধানীর ডেইলি স্টার সেন্টারে ‘এলিটা’ শিরোনামের এই অ্যালবামের মোড়ক উন্মোচন করা হবে।

অ্যালবাম প্রসঙ্গে এলিটা বলেন, ‘ছয় বছর সময় নিয়ে কাজটি করেছি। মেলোডি ধাঁচের গান থাকবে নতুন এ অ্যালবামে। মোট ৮টি গান নিয়ে অ্যালবামটি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। নিজের প্রথম অ্যালবাম বলে স্বনামেই অ্যালবামের নামকরণ করেছি। আশা করি বৈচিত্রময় গানে সমৃদ্ধ অ্যালবামটি শ্রোতাদের ভালো লাগবে।’

তিনি আরো জানান, গানগুলো লিখেছেন সন্ধি, রবিউল ইসলাম জীবন, আবদার রহমান, অনিক খান ও ফুয়াদ।

গানগুলোর সুর ও সংগীতায়োজন করেছেন সন্ধি, শাকের, অদিত ও ফুয়াদ আল মুক্তাদির।

প্রতিক্ষণ/এডি/জহির

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G