দুটি বাঙ্গি ১০ লাখ!

প্রকাশঃ জুন ৭, ২০১৫ সময়ঃ ৮:০০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৪ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

bangiজাপানে এক জোড়া বাঙ্গি বিক্রি হয়েছে প্রায় ১০ লাখ টাকায় (১২ হাজার ৪০০ মার্কিন ডলার)!

শুক্রবার দেশটির এক নিলামে বাঙ্গি দুটো বিক্রি হয়। পৃথিবীর সবচেয়ে দামি ইয়ুবারি জাতের বাঙ্গি দুটো বিক্রি হয় জাপানি মুদ্রায় দেড় মিলিয়ন ইয়েনে।

জাপানের উত্তর হোক্কাইডুর সাপ্পোরো কেন্দ্রীয় পাইকারি বাজারের নিলামে বাঙ্গি দুটো তোলা হয়েছিল। কর্মকর্তাদের বরাত দিয়ে ইয়াহু নিউজ জানিয়েছে, স্থানীয় এক ফল বিক্রেতা বাঙ্গি দুটি কেনেন।

ইয়ুবারি জাতের বাঙ্গি পৃথিবীর সবচেয়ে দামি হলেও দেড় মিলিয়ন ইয়েনে বিক্রি হওয়া নেহাতই কম নয়। জাপানে দেড় মিলিয়ন ইয়েনে একটি নতুন গাড়ি কেনা যায়। তবে গত বছর আড়াই মিলিয়ন ইয়েনেও ইয়ুবারি জাতের বাঙ্গি বিক্রি হওয়ার নজির আছে।

জাপানে ইয়ুবারি জাতের বাঙ্গি কেনাকে মর্যাদাপূর্ণ হিসেবে ধরা হয়। অনেকেই এমন বাঙ্গি বন্ধু বা আত্মীয়দের উপহার হিসেবে দেন।

সবচেয়ে ভালো জাতের ইয়ুবারি বাঙ্গি হয় পরিপূর্ণ গোলক আকৃতির এবং বাইরের আবরণ হয় মসৃণ। এর সঙ্গে যুক্ত বৃন্তটি সাধারণত ইংরেজি ‘T’ আকৃতির রাখা হয়। এমন বাঙ্গিগুলো সুন্দর বাক্সে রাখা হয়।

শুধু বাঙ্গিই নয়, জাপানে প্রায় সব ধরণের ফলেরই দাম বেশি। দেশটির সুপারমার্কেটে একটি আপেল তিন মার্কিন ডলারের বেশি হতে পারে। আবার ১০০ মার্কিন ডলারেরও বেশি হতে পারে সুন্দর বাক্সে সাজানো ২০টি চেরির দাম।

তথ্যসূত্র: এনটিভি

প্রতিক্ষণ/এডি/জহির

 

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G