হাসপাতালে শাহরুখ !
প্রতিক্ষণ ডেস্ক :
আঘাত যেন কিছুতেই পিছু ছাড়ছে না বলিউড অভিনেতা শাহরুখ খানের। হাঁটুতে চোটের জন্য আবারও হাসপাতালে ভর্তি হতে হল তাকে।
বৃহস্পতিবার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে হাঁটুতে তার অস্ত্রোপচার হয়।
বেশ কয়েক মাস ধরেই হাঁটুর সমস্যায় ভুগছিলেন তিনি। বারবার যন্ত্রণা ও ফুলে যাচ্ছিল তার হাঁটু। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাঁটুতে অর্থোপেডিক সার্জারি হল তার।
শাহরুখের চিকিৎসক ডঃ সঞ্জয় দেশাই এ খবর দিয়ে জানিয়েছেন, শাহরুখের অস্ত্রোপচার সফল৷ আপাতত ৩-৪ দিন পুরোপুরি বিশ্রাম নিতে হবে তাকে।
প্রতিক্ষণ/এডি/নুর
























