লতিফ সিদ্দিকীর জামিন নামঞ্জুর

প্রকাশঃ মে ২৪, ২০১৫ সময়ঃ ১:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

জামিনহজ্জ্ব ও তাবলিগ জামায়াত নিয়ে কটূক্তির সাত মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।

ঢাকা মহানগর দায়রা জজের বিচারক কামরুল হোসেন মোল্লা রবিবার এ আদেশ দেন।

সাত মামলায় লতিফ সিদ্দিকীর জামিন আবেদন করেন তার আইনজীবী এ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করেন।

হজ্জ্ব ও তাবলীগ জামায়াত নিয়ে বিরুপ মন্তব্য ও সজীব ওয়াজেদ জয় সম্পর্কেও কটূক্তি করেন। তার এ বক্তব্য বাংলাদেশের বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল, টেলিভিশন চ্যানেল ও পত্রিকায় প্রকাশিত হওয়ায় ঢাকার আদালতে বিভিন্ন ব্যক্তি এ সাতটি মামলা দায়ের করেন। এছাড়া সারাদেশের বিভিন্ন আদালতেও তার বিরুদ্ধে মামলা রয়েছে।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G