পর্দা নামছে কান উৎসবের

প্রকাশঃ মে ২৪, ২০১৫ সময়ঃ ৫:৩০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩৮ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

cannes-film-festival-2015-hospitalityপুরস্কার ঘোষণার মাধ্যমে শেষ হচ্ছে ৬৮তম কান চলচ্চিত্র উৎসব। ফ্রান্সের ভূমধ্যসাগর তীরবর্তী শহর কান’এ টানা ১২ দিন চলা এই জমকালো আসর  এ অংশ নিয়েছেন বিশ্বের নামি-দামি সব তারকা।

ফ্রান্সের ভূমধ্যসাগর তীরবর্তী শহর কান যেন কয়েক দিন ধরে মুখরিত এক তারার মেলা। এখানে বিশ্বের সেরা তারকারা মিলিত হয়েছেন একই আঙ্গিনায়।

বিশেষ করে হলিউড আর বলিউড তারকারা ১২ দিন ধরে নিজেদের উজ্জ্বল উপস্থিতির আলোয় আলোকিত করে রেখেছেন এ উৎসবের চৌহদ্দি। কিন্তু দেখতে দেখতে সময় ঘনিয়ে এলো উৎসব সমাপনীর।

১৩ই মে ফ্রান্সের ভূমধ্যসাগর তীরবর্তী শহর কানে জমকালো উদ্বোধনের মধ্য দিয়ে ৬৮তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা ওঠে। এ বছর মূল প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করেছে ১৯টি চলচ্চিত্র। উন সার্টেন রিগার্ড ক্যাটাগরিতে প্রদর্শিত হয়েছে আরও ১৯টি। প্রতিযোগিতার বাইরে থেকে প্রদর্শিত হয়েছে ৬টি চলচ্চিত্র। মিডনাইট প্রজেকশন্সে আছে তিনটি আর স্পেশাল স্ক্রিনিংয়ে ৭টি চলচ্চিত্র।

এ ছাড়া পৃথিবীর বিভিন্ন ফিল্ম স্কুলের শিক্ষার্থীদের বানানো আরও ১৮টি শর্ট ও মিডিয়াম লেংথ মুভি দেখানো হয়েছে সিনেফন্ডেশন ক্যাটাগরিতে। কান ক্ল্যাসিকস ক্যাটাগরির সিনেমাগুলোকে তিনটি উপ-ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে রিস্টোর্ড প্রিন্টস, ডকুমেন্টারিস ও ট্রিবিউটস। ১৬টি ক্ল্যাসিক চলচ্চিত্রের প্রিন্ট রিস্টোর করে দেখানো হচ্ছে। ডকুমেন্টারি সেকশনে ভুক্তি সংখ্যা ১০। আর ট্রিবিউটস সেকশনে ভুক্তি ৬টি।

এদিকে প্রতিযোগিতা শেষে আজই সমাপনী দিনে বিভিন্ন পুরস্কার বিতরণ করা হবে। কারা পুরস্কৃত হচ্ছেন তারই অপেক্ষায় রয়েছেন বিশ্ব চলচ্চিত্রপ্রেমীরা।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G