আইএসএস যুক্তরাষ্ট্রের তৈরি!

প্রকাশঃ মে ২৪, ২০১৫ সময়ঃ ৭:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪৫ পূর্বাহ্ণ

isis picআইএসএস জঙ্গি সংঠন যুক্তরাষ্ট্রের তৈরি করা সংঠন। এমনটাই দাবি করেছে ইরান ভিত্তিক প্রেস টিভি।

এখানে তারা সাবেক এক সিআইএ কর্মকর্তা স্টিভেন কেলীর বক্তব্য উপস্থাপন করেছে। তিনি প্রেস টিভিকে ফোনে সাক্ষাৎকার দিয়েছে বলে প্রেস টিভি তাদের সংবাদে দাবি করেন।

স্টিভেন তার বক্তব্যে বলেন,আইএসএস মূলত তৈরি করেছে যুক্তরাষ্ট্র এবং এটিকে তারা তাদের স্বার্থে তৈরি করেছে। তারা এটি তৈরি করেছে সিরিয়া এবং ইরাকে হামলা করার জন্য । এই হামলাটিকে বৈধতা দিতেই এমন চক্রান্ত করেছে।

তিনি আরো বলেন, “মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা অনেক আগে থেকে এই বিষয়ে জানতেন এবং ওয়াশিংটন বিমান বাহিনীকে আগে থেকেই অবগত করে রেখেছিলেন।”

এরই ধারাবাহিকতায় ইতিমধ্যে সিরিয়া এবং ইরাকে বিমান হামলা করছে যুক্তরাষ্ট্র।

প্রেসটিভি নিউজ লিঙ্ক
প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G