চীনে অগ্নিকাণ্ডে ৩৮ জনের মৃত্যু

প্রকাশঃ মে ২৬, ২০১৫ সময়ঃ ১০:৫১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫২ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক :

chainaচীনের মধ্যাঞ্চলের হেনান প্রদেশের একটি নার্সিং হোমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৮ জনের মৃত্যু হয়েছে।

সোমবার মধ্যরাতে এ অগ্নিকাণ্ড হয়েছে বলে প্রশাসনের বরাত দিয়ে মঙ্গলবার জানিয়েছে চীনের স্থানীয় সংবাদমাধ্যম।এ ঘটনায় আরও ছয়জন দগ্ধ হয়েছেন।

ঘটনার সময় হেনানের লুশান কাউন্টির ওই নার্সিং হোমে অগ্নিকাণ্ডের সময় দেড় শতাধিক লোক ছিলেন। ৬ জন দগ্ধ হলেও মৃত্যু হয়েছে ৩৮ জনের। দগ্ধদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে অনেকেই নিরাপদে সরতে পেরেছেন। তবে, আগুন নেভানোর পর সেখানে আর কেউ আটকা পড়েছেন কিনা বা কারও দুর্ভাগ্যজনক পরিণতি ঘটেছে কিনা তা খুঁজে দেখছেন উদ্ধারকারীরা। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করা হচ্ছে।
প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G