‘‘নির্মাতা চাটগাঁ’’ এবং একজন রাহাত কবির

প্রকাশঃ মে ২৮, ২০১৫ সময়ঃ ১:২৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

rahatkabir
বামদিক থেকে: পরিচালক রাহাত কবির, অপর্ণা ঘোষ, ইরফান সাজ্জাদ ও আহম্মেদ নিয়াজ।

হালের জনপ্রিয় নাট্যকারদের একজন রাহাত কবির। ২০০৭ সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোটগল্প অবলম্বণে নাটক “কালবোধন” এর মঞ্চায়নের মাধ্যমে নাটক নির্দেশনায় নাম লেখান এই তরুণ নাট্যকার।

ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় এরইমধ্যে তার দুইটি নাটক প্রচারিত হয়েছে চ্যানেল আইতে। আসছে ঈদেও থাকছে তার নাটক ‘স্পর্শে স্বপ্ন’।

রাহাত কবিরের জন্ম ১১ অক্টোবর ১৯৮১। অসীত দাশ পুলক এর হাত ধরে ১৯৯৮ সালে থিয়েটারে হাতেখড়ি নাট্য সম্প্রদায় শিকড় এর “মেশিন” নাটকে অভিনয়ের মধ্য দিয়ে।

প্রতিক্ষণের সাথে একান্ত আলাপচারিতায় তরুন এ নাট্যকার রাহাত কবির বলেন, থিয়েটারটা কিভাবে হৃদয়ে ধারণ করতে হয় তা শিখেছি নাট্য গুরু মোস্তফা কামাল যাত্রার কাছে নিজ দল “নাট্যাধার” এ কাজ করতে গিয়ে। থিয়েটার কর্মী হিসেবে নিজেকে বিকশিত করতে শিখেছি আরেকজন নাট্য গুরু অসীম দাশ এর কাছে। থিয়েটার চর্চায় এই দুজন মানুষের অবদান কখনো ভূলে যাবার নয়।

পথ পরিক্রমায় নাট্য সম্প্রদায় শিঁকড় থেকে “সমীকরণ নাট্য সম্প্রদায়’’এ এসে যোগ দেন তিনি। ২০০৬ সালে গঠন করেন নতুন দল “নাট্যাধার”।

একজন অভিনয় শিল্পী, নির্দেশক ও সংগঠক হিসেবে তখন অনেকটাই পরিণত রাহাত কবির। টিভি নাটক পরিচালনার প্রশিক্ষণ নেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট “নিমকো” থেকে। ইতোমধ্যে তিনটি টিভি নাটক পরিচালনা করেছেন তিনি। তার পরিচালিত প্রথম নাটক ইমপ্রেস টেলিফিল্ম এর প্রযোজনায় “না বলা কথা”গত নভেম্বরে এবং স্বাধীনতা দিবস উপলক্ষে নির্মিত টেলিফিল্ম “অতঃপর যুদ্ধ” প্রচারিত হয় চ্যানেল আইতে।

আসছে ঈদের নাটক “স্পর্শে স্বপ্ন” এর শুটিং প্রায় শেষ পর্যায়ে। সবকটি নাটক নির্মিত হয়েছে ‘নির্মাতা চাটগাঁ’র ব্যানারে । এ প্রসঙ্গে রাহাত কবির বলেন, নাটক নির্মাণের স্বপ্ন নিয়ে চট্টগ্রামের অনেক তরুণ নির্মাতা ঢাকার মিডিয়াতে বিভিন্ন সেক্টরে ফ্রিল্যান্স কাজ করছে। চাঁটগাঁ’র ভবিষ্যত নির্মাতাদের একত্রিত করে এগিয়ে যাওয়ার প্রয়াস নিয়েই প্রতিষ্ঠিত হয়েছে “নির্মাতা চাটগাঁ”।

আগামি মাসে দুটো নাটকের শুটিং শুরু করবেন বলে জানান রাহাত কবির। তবে মূল লক্ষ্য চলচ্চিত্র নির্মাণ। অদূর ভবিষ্যতে “নির্মাতা চাটগাঁ”কে একটি পেশাদার সাংগঠনিক কাঠামোতে গড়ে তোলা এবং নিজেকে একজন সফল চলচ্চিত্র নির্মাতা হিসেবে প্রতিষ্ঠিত করার দৃঢ় প্রত্যয়ে এগিয়ে চলেছে রাহাত কবির।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G