জামিন পেয়েছেন সালাহ উদ্দিন

প্রকাশঃ মে ২৯, ২০১৫ সময়ঃ ৬:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

salauddinবিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ জামিন পেয়েছেন।

শুক্রবার দুপুরে শিলং জেলা জজ আদালত তাকে জামিন দেন।

তার আগে, সালাহ উদ্দিনকে বুধবার আদালতে হাজির করা হয়। আদালত তাকে ১৪ দিনের বিচারিক হেফাজতে পাঠিয়েছেন। পরে তাকে শিলং কারাগারে পাঠানো হয়। আইনি হেফাজতে নেওয়ার পর অসুস্থ বোধ করায় বৃহস্পতিবার দ্বিতীয় দফায় ভারতের শিলংয়ের নেগ্রিমস হাসপাতালে নেওয়া হয় তাকে।

এর আগে গত ১১ মে বিএনপির এই যুগ্ম মহাসচিবকে অনুপ্রবেশের দায়ে আটকের পর প্রথমবারের মতো তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। বিনা পাসপোর্টে ভারতে অনুপ্রবেশের অভিযোগে শিলংয়ের পুলিশ সালাহ উদ্দিনের বিরুদ্ধে ‘ফরেনার্স অ্যাক্ট-৪৬’-এ মামলা করে। ১১ মে শিলংয়ের গলফ-লিংক এলাকার লোকজন তাকে সেখানে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে তাকে আটক করে পাস্তুর পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। পরে তাকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয় সেখানকার সিভিল হাসপাতালে। এরপর শিলং সদর পুলিশ থানা থেকে নেওয়া হয় মানসিক হাসপাতাল মিমহানসে।

সেখানে এক দিন রাখার পর মিমহানস থেকে আবারও তাকে পাঠানো হয় সিভিল হাসপাতালে। এরপর ২০ মে সিভিল হাসপাতাল থেকে সালাহ উদ্দিনকে স্থানান্তরিত করা হয় নেগ্রিমসে।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G