নজরুল উৎসব শেষ আজ

প্রকাশঃ মে ৩০, ২০১৫ সময়ঃ ৮:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৯ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

নজরুলজাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মদিন উপলক্ষে ছায়ানটে শুরু হওয়া দুই দিনব্যাপী নজরুল উৎসবের সমাপ্তি হচ্ছে রাতে।

শুক্রবার সন্ধ্যায় ছায়ানটের সংস্কৃতি ভবনে শুরু হওয়া উৎসবের উদ্বোধন করেন শিক্ষার্থী, শিল্পী ও স্বরলিপিকার এস এম আহসান মুর্শেদ। পরে ‘সৃজন ছন্দে আনন্দে’ সম্মেলক নৃত্য গীতের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়।

আয়োজনে আরও ছিল ছায়ানট ও অতিথি শিল্পীদের একক গান, আবৃত্তি, দলীয় নৃত্য ও সুরসপ্তকের সম্মেলক গান। শনিবার সন্ধ্যা ৬টায় অধ্যাপক সুমন সাজ্জাদের নজরুল স্মারক বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় দিনের অনুষ্ঠান।

সাংস্কৃতিক সংগঠন হিন্দোলের সম্মেলক গানের পাশাপাশি থাকবে ছায়ানটের দলীয় নৃত্য ‘তোরা সব জয়ধ্বনি কর’।

আর গানটি পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি হবে।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G