শ্রীলঙ্কান শিল্পীর সাথে ন্যান্সি

প্রকাশঃ মে ৩১, ২০১৫ সময়ঃ ৩:৩৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫৯ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

শ্রীলঙ্কান শিল্পীর সাথে ন্যান্সি২০০৫ সালে ‘হৃদয়ের কথা’ ছবির গানে কণ্ঠ দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু হয় ন্যান্সির। একই বছরে বিজ্ঞাপনের জিঙ্গেলেও অভিষেক হয় তার। পরের বছর ২০০৬ সালে ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ ছবিতে ‘পৃথিবীর যত সুখ যত ভালোবাসা’ গানটির মাধ্যমে রাতারাতি আলোচনায় আসেন ন্যান্সি। ২০০৯ সালে সংগীতা থেকে বের হয় ন্যান্সির প্রথম একক অ্যালবাম “ভালোবাসা অধরা”।

শ্রীলঙ্কান সংগীতশিল্পী ‘রাজ থিল্লাইয়ামপালাম’ একই গান ছয়টি ভাষায় সাজাচ্ছেন। এর মধ্যে বাংলা সংস্করণে কণ্ঠ দিলেন ন্যান্সি। ‘যেদিকে যতদূর তাকাই, তোমাকেই শুধু খুঁজে পাই’।

গানটির কথা লিখেছেন শফিক তুহিন। সুর ও সংগীতায়োজন করেছেন কপিল। রেকর্ডিং হয়েছে ফুয়াদের স্টুডিও পজিটিভ হাবে।

বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালাম, কান্নাড়া- এই ছয়টি ভাষায় গানটি তৈরি হচ্ছে। ন্যান্সির আগে একই সুরে গেয়েছেন ভারতের অরিজিৎ সিং আর মোহাম্মদ ইরফানও। শুধু পাল্টাচ্ছে গানের কথা।

শফিক তুহিন জানান, সিডি ও মুঠোফোন ছাড়া অন্যান্য ডিভাইসে গানকে জনপ্রিয় করার প্রচেষ্টা চালাচ্ছেন রাজ থিল্লাইয়ামপালাম। এরই অংশ হিসেবে তিনি এই প্রকল্প হাতে নিয়েছেন।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G