তিস্তা চুক্তি হচ্ছে না : সুষমা

প্রকাশঃ জুন ১, ২০১৫ সময়ঃ ২:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৩ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক :

susomaভারতের পাঁচ মুখ্যমন্ত্রীসহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন ঢাকা সফরে তিস্তা জলবণ্টন চুক্তি সম্পন্ন হবে না বলে স্পষ্ট করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

রোববার নয়া দিল্লিতে এক সংবাদ সম্মেলনে সুষমা স্বরাজ এ কথা জানান।

ভারতের বার্তা সংস্থা ইউএনআই এ খবর দিয়েছে।

মোদি সরকারের এক বছর পূর্তি উপলক্ষে নয়া দিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেন, ৬-৭ জুন মোদি-মমতার সফরে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক বৈঠকে তিস্তা চুক্তি চূড়ান্ত হবে না। তিস্তার জলবণ্টন কেবল বাংলাদেশের বিষয় নয়, এটা ভারতের পশ্চিমবঙ্গেরও প্রধান বিষয়। কেবল বাংলাদেশ-ভারত কেন্দ্রীয় পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকই এই চুক্তি সম্পন্ন করার জন্য যথেষ্ট নয়। বরং এর সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ।

এর আগে মমতাও পরিষ্কার করে জানিয়েছিলেন, ঢাকা সফরে তিস্তার চুক্তি হচ্ছে না। কারণ এটি একটি গুরুত্বপূর্ণ ইস্যু এর জন্য আরো সময় লাগবে।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G