১৯ বছর পর মৌসুমী

প্রকাশঃ জুন ১, ২০১৫ সময়ঃ ১০:০১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক

মৌসুমীপ্রায় ১৯ বছর আগে ১৯৯৬ সালে মৌসুমী প্রথমবারের মতো চলচ্চিত্র প্রযোজনায় নাম লেখান। ছবির নাম গরীবের রানী।

সম্প্রতি তিনি আবারও প্রযোজনায় নাম লেখাতে যাচ্ছেন। এবার একসঙ্গে তিনটি ছবি প্রযোজনার ঘোষণা দিয়েছেন তিনি।

গরীবের রানী চলচ্চিত্রে প্রযোজকের নাম হিসেবে তার বাবা নাজমুজ্জামান মনির নাম উল্লেখ করা হয়েছিল। তবে সকলেই জানতেন ছবিটি প্রযোজনা করেছিলেন মৌসুমী।

সম্প্রতি বেশ কিছু নাটক ও টেলিফিল্ম প্রযোজনা করে হাত পাকিয়েছেন এ অভিনেত্রী। তাই এবার চলচ্চিত্র প্রযোজনার ঘোষণা দিয়েছেন তিনি। সবকিছু ঠিক থাকলে ঈদুল ফিতরের পরপরই শুরু হবে প্রি প্রোডাকশনের কাজ। অবশ্য ছবির নাম, এমন কি কলাকুশলীও নির্বাচন করা হয়নি।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G