বিশ্বের সবচেয়ে গরিব প্রধানমন্ত্রী

প্রকাশঃ জুন ১, ২০১৫ সময়ঃ ১:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২২ পূর্বাহ্ণ

gorib pm‘প্রধানমন্ত্রী’ শব্দটা শুনলেই ভেবে নিই যে তিনি জনগণের চেয়ে অনেক ক্ষমতাবান ও সম্পদশালী কোন ব্যক্তি। অথচ বিশ্বে এমন একজন প্রধানমন্ত্রী আছেন, যার দুটো মোবাইল ফোন ছাড়া অন্য কোন সম্পদ নেই।

প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার আগে তিনি একটি ভাড়া বাসায় থাকতেন। বলছি হিমালয় কন্যা নেপালের প্রধানমন্ত্রীর কথা। নেপালে সাম্প্রতিক সমযে ভূমিকম্পের কারণে মানুষের দুঃখ-দুর্দশা লাঘবের চেষ্টা করছে পৃথিবীর অনেক দেশই। তবে নেপালের জনগণ গর্বিত দেশটির প্রধানমন্ত্রী সুশীল কৈরালাকে নিয়ে। অনেকেই তাকে মনে করেন পৃথিবীর দরিদ্রতম প্রধানমন্ত্রী।

সাদামাটা জীবন যাপনের জন্য পরিচিত এই প্রধানমন্ত্রীর কোন ব্যক্তিগত বাড়ি-ঘর নেই, জমি নেই, নেই কোনো বিনিয়োগও। আর গাড়ি কিংবা মোটরবাইকও নেই। নেই কোন সোনা-রূপা। প্রধানমন্ত্রীত্বও তার জীবনে পরিবর্তন আনতে পারেনি। তিনি সারাক্ষণ নিজেকে ব্যস্ত রাখেন জনগণের জন্য। এমনকি ভূমিকম্পের সময় লাখ লাখ মানুষ যখন বাহিরে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছিলেন,  তখন তিনিও প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত বাসভবনে রাত্রীযাপন না করে, করেছেন জনগণের সাথে খোলা আকাশের নিচে।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর


আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G