৭২৭ অভিবাসী যাচ্ছে ‘নিরাপদ স্থানে’

প্রকাশঃ জুন ২, ২০১৫ সময়ঃ ৬:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪৯ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

৭২৭ অভিবাসী যাচ্ছে ‘নিরাপদ স্থানে’আন্দামান সাগর থেকে উদ্ধার করা ৭২৭ অভিবাসীকে বাংলাদেশের জলসীমায় না পাঠিয়ে একটি ‘নিরাপদ জায়গায়’ নিয়ে যাচ্ছে মিয়ানমারের নৌবাহিনী।

আজ মঙ্গলবার মিয়ানমারের তথ্যমন্ত্রী ইয়ে তুত রয়টার্সকে একথা জানিয়েছেন।এসব অভিবাসীকে বাংলাদেশের পথে পাঠানো হবে এমন মন্তব্য সংশোধন করে তিনি নতুন এ তথ্য জানান। নাফ নদীর পাশে মংডু শহরে নিয়ে তাদের পরিচয় যাচাই-বাছাই করা হবে বলে বিজিবিকে চিঠি দিয়েছে মিয়ানমার।

সংবাদ সংস্থা রয়টার্স জানায়, চার দিন আগে শুক্রবার সকালে আন্দামান সাগরে একটি ট্রলার আটক করে মিয়ানমারের নৌবাহিনী। এতে ৭২৭ অভিবাসী রয়েছে, যাদের ৭৪ জন নারী আর ৪৫ শিশু। ট্রলারটি এখনো সমুদ্রে ভাসছে।

গত শুক্রবার একটি মাছ ধরার নৌকায় করে সাগরে ভেসে থাকা অবস্থায় এই অভিবাসীদের উদ্ধার করা হয়। মিয়ানমারের নৌবাহিনী তাদের খাবার ও পানীয় দিচ্ছে বলেও জানান দেশটির তথ্যমন্ত্রী।

উল্লেখ্য, এখন পর্যন্ত থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় আশ্রয় নেয়া তিন হাজার ৭০০ অভিবাসীর মধ্যে অর্ধেকের বেশি রোহিঙ্গা মুসলমান।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G