মুরসির মৃত্যুদণ্ড স্থগিত

প্রকাশঃ জুন ২, ২০১৫ সময়ঃ ৭:৪৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪৮ অপরাহ্ণ

mursiমিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিরুদ্ধে দেয়া মৃত্যুদণ্ডের রায় আগামী ১৬ জুন পর্যন্ত স্থগিত করেছে দেশটির আদালত।

মঙ্গলবার কায়রোর একটি আদালত এ আদেশ দেয়।

মঙ্গলবার মুরসি ও তার ১০৫ জন সমর্থকের বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানির সময় মুরসিকে আদালতে হাজির করা হয়। এসময় তার সমর্থকরা সামরিক শাসকের পতন চেয়ে স্লোগান দিতে থাকে।

গত ১৭ মে দেশটির আদালত মুরসি ও তার সমর্থকদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেয়। ২০১১ সালের গণঅভ্যুত্থানের সময় কারাগার ভেঙ্গে ফেলার অভিযোগে তাদের বিরুদ্ধে ওই মামলা করা হয়। রায় ঘোষণার পরই মানবাধিকার সংগঠন ও বিশ্ব সম্প্রদায়ের পক্ষ থেকে মিসরের সামরিক সরকারের ব্যাপক সমালোচনা করা হয়।

আদালতের পক্ষ থেকে বলা হয়, মুরসি ও তার ১০৫ সমর্থকের বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায়টি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা বা গ্র্যাণ্ড মুফতির কাছে পাঠানো হবে। তার অনুমোদনের পরই রায়ের ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G