ইফতেখার চৌধুরী চবি’র নতুন ভিসি

প্রকাশঃ জুন ৩, ২০১৫ সময়ঃ ১২:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৪ অপরাহ্ণ

ক্যাম্পাস প্রতিনিধি:

ইফতেখারচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

মঙ্গলবার ১৬তম ভিসি হিসেবে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আবদুল হামিদ তাকে নিয়োগ দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. ফরহাদ হোসেন খান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী ১৫ জুন থেকে নতুন ভিসি তার দায়িত্ব পালন শুরু করবেন। অধ্যাপক ইফতেখার চবি সমাজতত্ত্ব বিভাগের সভাপতি, চবি শিক্ষক সমিতির সভাপতি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব, চবি ক্লাবের (শহর) সভাপতি এবং চট্টগ্রামের বেসরকারী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও সমাজবিজ্ঞান অনুষধের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G