আবারো অভিনয়ে ইলিয়াস কাঞ্চন

প্রকাশঃ জুন ৩, ২০১৫ সময়ঃ ২:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৯ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:

SM-Eliash-SM20130925062754নব্বই দশকের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তার সাবলীল অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন এ অভিনেতা। বাংলাদেশের সর্বাধিক ব্যবসাসফল ও জনপ্রিয় চলচ্চিত্র হিসেবে স্বীকৃত বেদের মেয়ে জোছনা  সিনেমায় তিনি নায়কের ভূমিকায় অভিনয় করেন।

প্রায় ২ বছর পর দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘এপার ওপার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে ফিরছেন ইলিয়াস কাঞ্চন। সর্বশেষ ২০১৩ সালে বাংলার ফাটাকেষ্ট শিরোনামের একটি সিনেমায় তিনি অভিনয় করেন। এরপর আর কোন চলচ্চিত্রে দেখা যায়নি তাকে।

১ মে থেকে গাজীপুরের হোতাপাড়ায় শুরু হয়েছে এপার ওপার’ সিনেমাটির শুটিং। এ সিনেমায় ইলিয়াস কাঞ্চনকে বাবার চরিত্রে দেখা যাবে। কাঞ্চনের মেয়ের চরিত্রে অভিনয় করছেন আঁচল আঁখি। এ ছাড়াও এতে অভিনয় করছেন চিত্রনায়ক বাপ্পিসহ আরও অনেকে।

এ পর্যন্ত প্রায় ৩০০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন বর্ষীয়ান এ অভিনেতা। ১৯৭৭ সালে বসুন্ধরা চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় শুরু করেন তিনি।

অভিনেতা ছাড়াও তার দুটি পরিচয় হলো- চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক। মাটির কসম সিনেমার মাধ্যমে চলচ্চিত্র প্রযোজনা এবং বাবা আমার বাবা চলচ্চিত্রের মাধ্যমে তিনি পরিচালনা শুরু করেন। তিনি মায়ের স্বপ্ন নামেও একটি চলচ্চিত্র পরিচালনা করেন।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G