ঢাকা-চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল শুরু

প্রকাশঃ জুন ৪, ২০১৫ সময়ঃ ৫:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

gallery_101_1319_17438প্রায় ২ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে ফের ট্রেন চলাচল শুরু হয়েছে।

লাইনে ঠাণ্ডা পানি ঢেলে চলাচলের উপযোগী করা হলে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে প্রচণ্ড সূর্যতাপে রেললাইন বেঁকে যাওয়ায় বিকেল ৩টা থেকে ট্রেন চলাচল বন্ধ থাকে। ফলে ঢাকা ও চট্টগ্রামগামী চারটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।

ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের সহকারী মাস্টার সোয়েব আহমেদ বলেন, প্রচণ্ড তাবদাহে ব্রাহ্মণবাড়িয়ার গঙ্গাসাগর রেল স্টেশনের কাছে রেললাইনের বেশকিছু অংশ বাঁকা হয়ে যায়।

রেল চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ও ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস কসবার ইমামবাড়ি রেলস্টেশনে এবং চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ও কর্ণফুলী এক্সপ্রেস আখাউড়া রেলস্টেশনে আটকা পড়েছিল।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G