মার্কিন কর্মকর্তাদের তথ্য হ্যাক

প্রকাশঃ জুন ৫, ২০১৫ সময়ঃ ৯:২৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২০ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

মার্কিন কর্মকর্তাদের তথ্য হ্যাকমার্কিন যুক্তরাষ্ট্রের  ৪০ লক্ষ বর্তমান ও সাবেক কর্মকর্তার ব্যক্তিগত তথ্য হ্যাক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা। দ্যা অফিস অফ পারসোনাল ম্যানেজমেন্ট এ খবর নিশ্চিত করে।

কর্মকর্তারা ধারণা করছেন এই সাইবার হামলার ঘটনায় চীনের হাত রয়েছে। দ্যা অফিস অফ পারসোনাল ম্যানেজমেন্ট বা ওপিএম বলছে তারা ‘আইনস্টাইন’ নামে একটি সাইবার সিকিউরিটি সিস্টেম ব্যবহার করে দেখেছে, এ বছরের এপ্রিলে তাদের ডাটাবেসে একটি সাইবার অনুপ্রবেশ ঘটেছে।

ওপিএম এর এই ডাটাবেসে প্রায় ৪০ লক্ষ কর্মকর্তার কাজের ধরণ, কাজের পর্যালোচনা, এবং প্রশিক্ষণের বিষয়ে বিস্তারিত তথ্য রয়েছে। এদিকে কর্মকর্তাদের মধ্যে গুঞ্জন চলছে এই হ্যাকিং এর ঘটনা চীন করে থাকতে পারে।

তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র মেরি হার্ফ অবশ্য নিশ্চিত করেননি যে, এই সাইবার হামলার পেছনে চীনের হাত রয়েছে কিনা।

এর আগে ২০১৪ সালের নভেম্বরে ২৫ হাজার কর্মকর্তার ফাইল হ্যাক করা হয়। এপ্রিলের এই হ্যাকিং এর ঘটনার তদন্ত করছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।

সূত্র-বিবিসি
প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G