সাপের ডানা ছিল

প্রকাশঃ জুন ৫, ২০১৫ সময়ঃ ১২:২৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫০ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

সাপের ডানা ছিলসাপের নাকি ডানা ছিলো! তবে এখন না, পৃথিবীর প্রথম দিকের সাপের নাকি ডানা ছিলো। হ্যাঁ, এমনটাই জানিয়েছেন বিজ্ঞানীরা। সাপের জন্মবৃত্তান্ত নিয়ে গবেষণায় উঠে এসেছে এ তথ্য।

বিজ্ঞানীরা জানান, পানিতে নয় সাপেরা বাস করত ডাঙায়। সাপেদের লম্বা শরীর তাদের সাঁতার কাটতে সাহায্য করতো।

এই ধারণা ভেঙে নতুন তথ্য দিল ইয়েল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তাদের গবেষণায় উঠে এসেছে, সাপেরা বিচরণ করতো স্থলভূমিতে। নিশাচর প্রাণী হিসেবে গণ্য হতো তারা।

গবেষণায় দাবি করা হয়েছে, ১২০ মিলিয়ন বছর আগে সাপের নাকি ডানা ছিল।তবে সেই ডানা সাধারণত ব্যবহার করত না বলেই মনে করছেন বিজ্ঞানীরা।

”আর সাপের লেজের দিকে যে ছোট্ট অঙ্গ দেখা যায়, সেটাই নাকি প্রমাণ করে সাপের লেজও ছিল” দাবি করেছেন ইয়েল বিশ্ববিদ্যালয়য়ের গবেষক সিয়াং।

আরো এমন কিছু তথ্য উঠে এসেছে এই গবেষণায়, যা সত্যিই অবাক করেছে খোদ বিজ্ঞানীদেরও। যেমন- ৬০ মিলিয়ন বছর আগে সাপেরা এতটাই ছোট্ট আকারের হত যে, তাদের মৃত্যুর পর কোনো জীবাশ্মকেই সংরক্ষণ করা সম্ভব হয়নি।

প্রতিক্ষণ/এডি/জহির

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G