২০১৮’র মধ্যেই পদ্মাসেতু নির্মাণ হবে

প্রকাশঃ জুন ৫, ২০১৫ সময়ঃ ৪:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫৬ অপরাহ্ণ

মোঃ রুবেল ইসলাম, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

পদ্মাসেতু২০১৮ সালের মধ্যেই নিজস্ব অর্থায়ণে পদ্মাসেতুর নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান।

শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জের মাওয়া-শিমুলিয়া ফেরিঘাট ও লঞ্চঘাট পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, পদ্মাসেতু নির্মাণ আওয়ামীলীগ সরকারের নির্বাচনী ইসতেহারে গুরুত্বপূর্ণগুলোর মধ্যে অন্যতম। সম্পূর্ণ পদ্মাসেতু নিজস্ব অর্থায়ণে নির্মান করা হবে।

তিনি আরো বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করতে এর সাথে সম্পৃক্ত সরকারের সকল বিভাগ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এর তদারকি করছেন। পরিকল্পনা অনুযায়ী আগামী ২০১৮ সালের মধ্যে সেতুর কাজ শেষ হবে বলেও আশা করেন মন্ত্রী।
প্রতিক্ষণ/এডি/নুর

 

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G