রাবিতে আন্তর্জাতিক সম্মেলন শুরু
রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল অনুষদের উদ্যোগে ‘ম্যাটেরিয়ালস, ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে দু’দিন-ব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন বলেন, রাবির প্রকৌশল অনুষদ এর উদ্যোগে দুদিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন এই প্রথমবার। বিভিন্ন প্রযুক্তিগত ও প্রকৌশলী জ্ঞানের ক্ষেত্রে এ অনুষদ তাৎপর্যপূর্ণ অবদান রেখে চলেছে। এ ধরনের আন্তর্জাতিকমানের সেশন অনুষদের বিজ্ঞানমূলক কার্যক্রমকে গতিশীল করে তুলবে।
বাংলাদেশ ছাড়াও অন্যান্য ৮টি দেশের ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন সায়েন্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল এবং সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও পেশাজীবী বিশেষজ্ঞগণ অংশ নেন।
প্রতিক্ষণ/এডি/নুর
























