সীমান্ত সংঘর্ষে ৪ সৈন্য নিহত

প্রকাশঃ জুন ৬, ২০১৫ সময়ঃ ৭:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪৮ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

সীমান্ত সংঘর্ষে ৪ সৈন্য নিহতইয়েমেনের হাউদি বিদ্রোহীদের সাথে সৌদি নেতৃত্বাধীন যৌথবাহিনীর সংঘর্ষে ৪ সৌদি সেনাসহ বহু ইয়েমেনি বিদ্রোহী নিহত হয়েছে।

শুক্রবার সৌদি সীমান্ত আল খুবায় হাউতি বিদ্রোহীদের বড় ধরনের হামলা প্রতিরোধের দাবি করছে সৌদি আরব।

সৌদি সেনাবাহিনীর এক কর্মকর্তার পাশাপাশি প্রতিরোধে বহুসংখ্যক হাউদি বিদ্রোহী নিহত হয়েছে। সৌদি সীমান্ত চৌকিতে ইয়েমেনি হাউতি বিদ্রোহীরা রকেট হামলা চালায়। সৌদি সেনারা কামানের গোলা এবং হেলিকাপ্টার দিয়ে বিদ্রোহী অবস্থানের ওপর পাল্টা আঘাত হানলে হতাহতের এ ঘটনা ঘটে।

একই সঙ্গে সৌদি বিমান বাহিনী ইয়েমেনের রাজধানী সানা, ইব শহর, ধিনায়েম জেলার আল বায়েদা এবং আটাক শহরে হাউদি বিদ্রোহী অবস্থানের ওপর বিমান হামলা চালিয়েছে।

প্রতিক্ষণ/এডি/জহির

 

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G