নিউইয়র্কে শিল্পী বন্যার একক কনসার্ট

প্রকাশঃ জুন ৬, ২০১৫ সময়ঃ ৮:৪৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৪ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

bonnya_6067রেজওয়ানা চৌধুরী বন্যা বিংশ শতাব্দীর শেষভাগে আবির্ভূত একজন প্রথিতযশা রবীন্দ্রসংগীত শিল্পী। তিনি সংগীতের একজন বহুমুখী প্রতিভা হিসেবে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে ব্যাপকভাবে সমাদৃত ।

নিউইয়র্কের সিম্ফনি স্পেসে প্রখ্যাত সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার একক কনসার্ট অনুষ্ঠিত হবে নিউইয়র্ক সময় ৬ জুন রাত ৮টায়।

আমেরিকার মূলধারায় এই থিয়েটারে বাংলাদেশের রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাই প্রথম গান পরিবেশনের গৌরব অর্জন করছেন।

গতকাল থেকেই সিম্ফনি স্পেসের বিলবোর্ডে শোভা পাচ্ছে বন্যার পোস্টার। শিল্পীদের নিয়ে রিহার্সেল হয়েছে কুইন্সের একটি ভবনে। ওয়ার্ল্ড মিউজিক ইন্সটিটিউটের সঙ্গে এই উদ্যোগের সাথে রয়েছে মুক্তধারা ফাউন্ডেশন এবং চ্যানেল আই।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G