জাপানে পোকামাকড়ের স্মৃতিসৌধ

প্রকাশঃ জুন ৯, ২০১৫ সময়ঃ ১০:০৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩৯ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

pokaজাপানে মানুষের হাতে অকালমৃত্যুর শিকার হওয়া পোকামাকড়ের জন্য একটি নতুন স্মৃতিসৌধ স্থাপন করা হয়েছে। স্মৃতিসৌধটিতে আছে একটি বিরাট আকারের পোকার মূর্তি এবং তার চার দিকে রয়েছে তারের জালের বেষ্টনী।

টোকিওর দক্ষিণে কামাকুরা শহরে কেনচোজি মন্দিরে এই মনুমেন্টটি স্থাপিত হয়েছে। এই অভিনব ভাবনাটি প্রথম আসে প্রাণী বিশেষজ্ঞ তাকেশি ইয়োরোর মাথায়।

তিনি বহু বছর ধরেই কীটপতঙ্গ প্রেমী। তার আশা, তিনি যে পোকামাকড়গুলো সংগ্রহ করেছেন তাদের আত্মা এই স্থাপনার মধ্য দিয়ে শান্তি পাবে।

গত বৃহস্পতিবার এই স্মৃতিসৌধের উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ৫০ জন অতিথির সমাগম হয়।

এধরণের স্মৃতিসৌধের কথা সচরাচর শোনা যায় না ঠিকই, তবে মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামা রাজ্যে সিটি অব এন্টারপ্রাইজে একই ধরণের একটি স্মৃতিস্তম্ভ আছে।

তাতে দেখা যায়, একজন মহিলা একটি অতিকায় পতঙ্গ দু’হাতে তুলে ধরে আছেন। শহরটির ওয়েবসাইটে দাবি করা হয় এটিই হচ্ছে পৃথিবীর একমাত্র মনুমেন্ট যার বিষয় ক্ষেতের ফসল খায় এমন পোকামাকড়।

সূত্র- বিবিসি

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G