রাবি সাংবাদিককে ছাত্রলীগের হুমকি

প্রকাশঃ জুন ১৫, ২০১৫ সময়ঃ ১:৪৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪২ অপরাহ্ণ

রাবি প্রতিবেদক

ruসংবাদ প্রকাশের জের ধরে দৈনিক যুগান্তরের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রতিনিধি হাসান আদিবকে হুমকি দিয়েছে ছাত্রলীগ কর্মীরা।

এ ঘটনায় নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস)।

দৈনিক যুগান্তরের রাবি প্রতিনিধি হাসান আদিব জানান, রাজশাহীতে বেড়াতে আসা ঢাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে মাদারবখশ হলে প্রায় ২০ ঘণ্টা আটকে রেখে নির্যাতন করে ছাত্রলীগ নেতাকর্মীরা। ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানার প্রত্যক্ষ মদদে নির্যাতন হয়। শনিবার ঐ ছাত্রের সাথে একটি মেয়েকে জোর করে বিয়ে দে সে।
এ ঘটনা জানতে পেরে রাবিতে কর্মরত কয়েকজন সাংবাদিক রোববার সন্ধ্যায় ওই হলে গিয়ে খোঁজ নিয়ে সংবাদ প্রকাশ করে। এতে সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগের প্রচার সম্পদক মোজাহিদ শুভ্র, ছাত্রলীগ কর্মী রবিউল বনি ও শাহীন তালুকদার সংবাদ প্রকাশের জন্য গালিগালাজসহ সাংবাদিকদের দেখে নেয়ার হুমকি দেয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা ও অভিযুক্ত অন্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G