রমযানে বন্ধ রুয়েট

প্রকাশঃ জুন ১৫, ২০১৫ সময়ঃ ৩:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২১ অপরাহ্ণ

রাবি প্রতিনিধি:

ruet....পবিত্র মাহে রমযান উপলক্ষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ক্লাস টানা ৪০দিন বন্ধ থাকবে।

তবে সোমবার থেকে শুরু হয়ে আগামী ২৪ জুলাই পর্যন্ত এ বন্ধে পূর্বে ঘোষিত পরীক্ষা চলবে। রুয়েটের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার অধ্যাপক মো: মোশাররাফ হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রমযানের ছুটিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলবে। রমযানে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ১৫ জুন সোমবার থেকে ২৪ জুলাই পর্যন্ত সকল প্রকার ক্লাশ বন্ধ রাখা হবে। আগামী ২৫ জুলাই থেকে আবার সকল বিভাগের ক্লাশ ও অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হবে।

রমযানের ছুটিতে রুয়েটের সকল আবাসিক হল খোলা রাখা হবে বলে জানান তিনি।

 

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G