সাম্প্রদায়িক উস্কানি: আটক ১

প্রকাশঃ জুন ১৭, ২০১৫ সময়ঃ ১১:২৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

Buddha-Purnimaসামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে উস্কানি দিয়ে মুসলমান ও বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্ব ও সংঘাত সৃষ্টির চেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রাজধানীর পল্টন এলাকা থেকে মঙ্গলবার রাতে এসএম সাখাওয়াত হোসেনকে আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার মুনতাসিরুল ইসলাম বলেন, আটক ব্যক্তি গত কয়েকদিন ধরে ফেসবুক ও অনলাইনের বিভিন্ন মাধ্যমে মুসলমান ও বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্ব ও সংঘাত সৃষ্টির চেষ্টা করছে।

মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর গত কয়েক বছর ধরে নির্বিচারে অত্যাচার ও গণহত্যার অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোও এ নিয়ে বেশ সোচ্চার। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এসব নিয়ে চলছে বিস্তর লেখালেখি। পক্ষে-বিপক্ষে প্রকাশ করা হচ্ছে নানা মত, ছবি ও মন্তব্য।
প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G